ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সৈয়দ দিদার বখ্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
September 29, 2018 10:30 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তালার সুভাষীনির সৈয়দ দিদার বখ্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল করিম খাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপেজলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হেসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।