ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে মটর সাইকেল সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

admin
September 29, 2018 10:10 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে মটর সাইকেল সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত চুকনগর প্রেসক্লাব চত্বরে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল হান্নান গাজী আনারস প্রতীকে ৫১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল ইসলাম গাজী চেয়ার প্রতীকে ২০ ভোট পেয়ে পরাজিত হন। সহ-সভাপতি পদে মুরাদুজ্জামান সবুজ ছাতা প্রতীকে ৪৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর ইসলাম তালাচাবি প্রতীকে ২৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মুস্তাক গাজী হরিণ প্রতীকে ৫৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলী মুন্সি আম প্রতীকে ১৫ ভোট পান।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. বজলুর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শহরের ব্যবসায়ী রেজাউল করিম ও ব্যবসায়ী নেতা বিধান কুমার তরফদার।
নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী বিলায়েত হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, মটর সাইকেল সমিতির সাবেক সভাপতি রেজাউল তরফদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।