ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দোয়া

admin
September 28, 2018 9:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জমান বাবুর উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বাদ জুম্মা সদর উপজেলার দামারপোতা উত্তর পাড়া জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জমান বাবু, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাদের, ব্রহ্মরাজপুরের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির, সদর থানা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে সদর উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জমান বাবু প্রধানমন্ত্রীর জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জযী করতে সকলকে একত্রে কাজ করার আহব্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।