ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আর্শিবাদ: এমপি রবি

admin
September 28, 2018 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বিশ্বশান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন জসি, যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় নেতৃবৃন্দ।
এসময় এমপি মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাঙালি জাতিসত্তার আলোকবর্তিকা ও বাঙালি জাতির জন্য আর্শিবাদ। তার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশে^র দরবারে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশ।’ কেক কাটা ও আলোচনা সভা শেষে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং তিনি যেন আবারও চতুর্থ বারের মত বাংলার প্রধানমন্ত্রী হতে পারেন সেই কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।