ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারত সফরে গেলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ৮ সদস্যের প্রতিনিধি দল

admin
September 28, 2018 10:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ভারত সফরে গেলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ৮ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ত্যাগ করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে এ সফরের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর নেতৃত্বে দার্জলিংসহ ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক আহসানূর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী ও আমিনুর রশীদ।
এর আগে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে তাদেরকে বিদায় জানান প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, রুহুল কুদ্দুস, দেশ টিভির শরীফল্লাহ কায়সার সুমন, ডিবিসি নিউজের এম জিললুর রহমান, সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু প্রমুখ। আগামী ৩ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।