ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যুতায়নের আওতায় এলো তালার খানপুরের ২৬৫ পরিবার

admin
September 28, 2018 10:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তালা সদর ইউনিয়নের অবহেলিত খানপুর গ্রামের ২৬৫টি পরিবার বিদ্যুতায়নের আওতায় এসেছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারিক সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।