ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন পালন

admin
September 28, 2018 9:45 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মুস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলামের পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাড. প্রতাপ কুমার রায়। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরদার ওহিদুল ইসলাম, স্বপন দেব, মাস্টার জহুরুল ইসলাম মোড়ল, মোসলেম উদ্দিন মোড়ল, শেখ ইসহাক আলী, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ সিরাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মেহেদী হাসান রাজা, সাবেক সাধারণ সম্পাদক সম কবিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম মফিজুল ইসলাম, উপ কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাবুব আলম সোহাগ, উপজেলা শ্রমিক লীগের য্গ্মু সম্পাদক জিএম ফরিদ হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান রাজু, ইব্রাহিম হোসেন, রতন ঘোষ, সম সিদ্দিকুর রহমান, হাবিুবর রহমান, স ম সিদ্দিকুর রহমান, মহিতোষ বিশ্বাস, মাহাবুর সরদার, ইয়াসিন হোসেন, জাহিদুর রহমান নয়ন, নাজমুল ইসলাম বাবু, মামুন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নুরানিয়া মাদ্রাসার শিক্ষক মাওঃ মনিরুল ইসলাম। দোয়া ও আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।