ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

admin
September 28, 2018 10:39 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে জন্মদিনের কেক কেটে শুভ সূচনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এরপর একই স্থানে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণিল কর্মকা- এবং বর্ণাঢ্য জীবনী তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ছাত্রলীগ সভাপতি আসমাউল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বুদ্ধদেব সরকার, কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম, সেক্রেটারি মতিলাল সরকার, আ’লীগ সদস্য আলমগীর হোসেন আঙ্গুর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সভায় যুবলীগ নেতা সাংবাদিক এম এম সাহেব আলি, আনিছুর রহমান বাবলা, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি সৌরভ রায়হান সাদ, সরকারি কলেজ ছাত্রলীগ সেক্রেটারি তানভীর রহমান রাজ, ছাত্রনেতা আলামিন, তারিক, তাজ, মিলন, জহুরুল, শাওন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।