জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্বশান্তির অগ্রদূত, গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিবৃতিতে তিনি বলেন, হে জননেত্রী আপনি বেঁচে ছিলেন বলেই বাঙালি জাতি ফিরে পেয়েছে গণতন্ত্র, দেশ-জাতি পেয়েছে দরিদ্রতার অভিশাপ থেকে মুক্তি, আপনি শান্তির প্রতীক বিশ্বময় ঊদার্য আর মহত্ত্বে গড়া আপনার জীবন কৃষ্টি। নিজের শত ব্যথা থাকা সত্ত্বেও অন্যের ব্যথা নিজের মনে করেছেন তাই আপনি জননেত্রী ও মানবতার মা। দেশবাসীর দোয়ায় ফুলের মতোই সুন্দর হোক আপনার আগামীর প্রতিটি মুহূর্ত। আজকের এই শুভক্ষণে আপনাকে জানাচ্ছি শুভ জন্মদিন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
