ঢাকাThursday , 27 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির শোভনালীতে কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

admin
September 27, 2018 10:36 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির শোভনালীতে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আইডিয়ালের আয়োজনে শোভনালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লিলিয়েন ফন্ডস এর অর্থায়নে এবং ডিআরআরএ’র সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শোভনালী ইউনিয়নের জীবিকা প্রকল্পের উপকারভোগীদের ৩টি গ্রুপে বিভক্ত করে প্রতি গ্রুপে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হয়। এ ঋণ নিয়ে তারা কাঁকড়া চাষের মাধ্যমে জীবিকায়নে সম্পৃক্ত হয়েছে। তাদের ২০ জনকে নিয়ে কাঁকড়ার মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, আইডিয়ালের প্রাইড প্রকল্পের ম্যানেজার এসএম মিজানুর রহমান। সহযোগিতা করেন প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড় ও এফএফ দেবাশীষ চক্রবর্তী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।