ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শুমারী বিষয়ক আলোচনা

admin
September 26, 2018 10:29 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে শুমারী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শুমারী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা শুমারী সমন্বয়কারী এসকেন্দার আলী ও উপজেলা সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শুমারী কমিটির উপদেষ্টা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো. রফিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা ফারুখ হাসাইন সাগর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আ. গফফার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মো. আনিসুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ১২টি ইউনিয়নে শুমারীর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আ. রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।