ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাশিদা স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ

admin
September 26, 2018 9:55 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শহরের রাশিদা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জামান বাবলু’র সভাপতিত্বে ও স্কুলের শিক্ষিকা সেলিনা ইসলাম শেলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, শেখ তৌহিদুজ্জামান চপল, জিএম আসাদুল্লাহ আসাদ, শেখ আমিনুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. কামারুল কবির চৌধুরী, রাশিদা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেববিন্দু ঘোষ বাপি ও মোস্তফা কামাল প্রমুখ।
এসময় এমপি রবি বলেন, “সন্তানের প্রথম শিক্ষক তার মা। শিশুরা প্রথমে তার মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। মায়েরা সন্তানকে লালন পালনের জন্য বেশি পরিশ্রম করে থাকে, তারপর পিতা। আজকের এই শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় প্রধান অতিথি কোমলমলি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।