ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে যুবলীগের প্রস্তুতি সভা

admin
September 26, 2018 10:01 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন এবং ৫ অক্টোবর আটলিয়া ইউনিয়ন যুবলীগের সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় যুবলীগের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুবলীগের আহবায়ক মো. আবু দাউদ মোড়লের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইকবল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড. প্রতাপ রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, বিশ্বজিৎ মজুমদার, রতন ঘোষ, আবু সাঈদ মোড়ল, ফাইমুল ইসলাম জনি, মহিতোষ বিশ্বাস, আসাদুজ্জামান মিঠু, দীপ্তিমান বাপ্পী, লিটন, ইকবল হোসেন, যুবায়ের আহম্মেদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।