ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা

admin
September 26, 2018 10:13 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের আয়োজনে দুই সরকারি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকছেদুর রহমানকে অবসরজনিত ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুমকে (ভূমি) বদলীজনিত কারণে এই সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের সভাপতি সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও অফিসার্স কল্যাণ ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুস সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার জমিরুল হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ মুজিবর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।