ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির কুঁন্দুড়িয়া হাইস্কুল পরিচালনা কমিটির সভা

admin
September 26, 2018 9:42 pm
Link Copied!

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির কুঁন্দুড়িয়া পিএন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) স্কুলের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ছাত্রনেতা এসএম হুমায়ুন কবির সুমন।
প্রধান শিক্ষক আরিফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির সদস্য গণেশ গাইন, হযরত আলি, গোলাম রব্বানী, আলতাফ হোসেন, মিজানুর রহমান, জুড়োন হালদার, রঘুনাথ বিশ^াস, জি এম গাওছুল আলম, সুম্মিতা রানী সরকার ও সহকারি শিক্ষক সুবাস চন্দ্র দাশ প্রমুখ।
সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির বরাদ্দকৃত ৯৪ লক্ষ টাকা দিয়ে স্কুলে ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়। বুধবার থেকে নির্ধারিত স্থানে ভবন নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।