ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি রবি : উন্নয়ন কাজে গাফিলতি করে জনগণের ভোগান্তি দিলে ব্যবস্থা

admin
September 25, 2018 11:32 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “আমরা জনপ্রতিনিধিরা জনগণের চাকর। উন্নয়নমূলক কাজে গাফিলতি করে জনগণের ভোগান্তি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের উন্নয়নমূলক জনগুরুত্বপূর্ণ কাজ জনস্বার্থে দ্রুত সম্পন্ন করতে হবে।” সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা ডিজিটাল কর্নারে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজম, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান, বল্লী ইউপি চেয়াম্যান মো. বজলুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সভায় বিভাগওয়ারী বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে দলা হয়। এ ছাড়াও সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, সদর উপজেলার মাসিক রাজস্ব সভা, সদর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, সদর উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও সদর উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভাসহ পৃথক পৃথক সভা একই স্থানে অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।