ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: নজরুল ইসলাম

admin
September 25, 2018 10:23 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “বর্তমান সরকার উন্নয়নের সরকার। বিগত সকল সরকারের চেয়ে শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। কৃষককে সারের জন্য এখন আর লাইন দিয়ে দাড়ানো লাগে না। সার কৃষকের কাছে পৌঁছে দিয়েছে শেখ হাসিনার সরকার। দেশের মানুষ এখন আর সারের জন্য মৃত্যুবরণ করে না। দেশের মানুষকে এখন আর অন্ধকারে কাটাতে হয় না। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে বর্তমান সরকার।” মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কদমতলা বাজার ও বাবুলিয়া বাজারে নৌকার স্বপক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নির্বাচনী পথসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম এ কথা বলেন।
আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ও ইউনিয়ন যুবলীগের আয়োজনে এ নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়।
আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি জিয়াউর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সদর থানা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সদস্য সচিব সেলিম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, মনিরুল হোসেন মাসুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন সুজন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদর উপজেলার সভাপতি নুরুল হক, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, কুখরালী আমতলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুর মনোয়ার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শুকুর মাহমুদ, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহনাজ, আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবু, ইউপি সদস্য ইয়াছিন, মহিলা ইউপি সদস্য সরবানু, আমেনা, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাদ্দাম, সাগর, ইয়ারুল, জাকির, ইউনুস, খোকন, শেখ আনারুল ইসলাম প্রমুখ।
পথসভায় নজরুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা সরকার খাদ্য বান্ধব সরকার। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের কোনো মানুষকে আর খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতে হয় না। কোনো মানুষকে আর না খেয়ে ঘুমাতে হয় না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বিদ্যুৎসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নৌকা হলো উন্নয়নের প্রতীক। দেশের উন্নয়নের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।