ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

admin
September 25, 2018 10:33 pm
Link Copied!

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু নির্বাচনী পথসভা করেছেন।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এই পথসভা অনুষ্ঠিত হয়।
ব্রহ্মরাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মাস্টার দিলিপ কুমার মল্লিকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ মন্ডল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক স ম জালাল উদ্দিন, ধুলিয়র ইউনিয়নের চেয়ারম্যার মিজানুর রহমান বাবুসহ ব্রহ্মরাজপুর ও ধুলিয়র ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পথসভা ও গণসংযোগকালে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।