ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন : সরকার উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে: মুস্তফা লুৎফুল্লাহ

admin
September 25, 2018 9:17 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে ত্রিতল ভবনের এ ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
একই অনুষ্ঠানে গার্লস পাইলট হাইস্কুলের কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, লুৎফুন্নেছা লুতু, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আবুল খায়ের, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।