ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সন্তান ফেলে রেখে প্রেমিকের হাত ধরে গৃহবধূর পলায়ন!

admin
September 24, 2018 8:51 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: নিজের সন্তান ও সংসার ফেলে রেখে প্রেমিকের হাত ধরে রাতের আধারে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে এক গৃহবধূ। এঘটনায় দীর্ঘ ১০দিনেও স্ত্রীর কোন সন্ধান না পেয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করেছে ওই গৃহবধূর স্বামী।
ডুমুরিয়া উপজেলার খলিলনগর গ্রামের লুৎফার রহমান খাঁর ছেলে রেজাউল ইসলাম খাঁ জানান, তিনি আঁঠারমাইল বাজারে ব্যবসা বাণিজ্য করেন। একারণে তাকে একটু রাত করে বাড়ি ফিরতে হয়। এ সুযোগে গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তিনি বাড়ি গিয়ে দেখেন তার স্ত্রী রোজিনা বেগম (৩০) বাড়িতে নেই। এ সংবাদ তৎক্ষণাৎ এলাকায় ছড়িয়ে পড়লে সারারাত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় তালা উপজেলার গোনালী নলতা গ্রামের শশাংক দেবনাথের ছেলে জয়দেব দেবনাথ তার স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে পালিয়েছে। যাওয়ার সময় ঘরে গচ্ছিত ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে তারা। ঘটনাটি জয়দেবের পরিবারকে অবহিত করা হলে তারাও দীর্ঘ ১০দিনে তাদেরকে উদ্ধার করতে পারেনি। নিরুপায় হয়ে রেজাউল খাঁ বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি গ্রহণ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।