ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউপির উপনির্বাচনে নৌকার পক্ষে পথসভা

admin
September 24, 2018 8:52 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের উপনির্বাচনে নৌকার পক্ষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) ইউনিয়নের কোনাকোলা বাজারে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি সুবোধ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তরুণ আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, মনোহরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি কালিপদ মন্ডল, ইউপি সদস্য মাসুদুর রহমান মিন্টু। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আ’লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এ ইউনিয়নের উপনির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। এ কারণে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি। সভাশেষে একটি বিশাল প্রচার মিছিল কোনাকোলা বাজার প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।