ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালোবাসার আহবান : মোস্তাফিজুর রহমান

admin
September 24, 2018 11:00 pm
Link Copied!

ফুটবে কি ফুল,
এই তপ্ত বালুময় ভূমিতে?
আছে সেথায় শীতল পরশ ?
প্রেম, ভালোবাসা, মমতায় সিক্ত।

ফুটেছিল সেদিন-
যেদিন তোমার স্পর্শ লেগেছিল।
বয়েছিল নির্মল হাওয়া,
জন্মেছিল নতুন প্রাণের স্পন্দন।
বেজেছিল কোকিলের সুরলাহরী
সুমধুর ঐক্যতান।

সেদিন আকাশে জেগেছিল তারকারাজি,
সপ্তসুর, নক্ষত্রম-লী।
উড়ছিল শতশত মেঘের দল,
এক নদী বৃষ্টির আশায়।

আজ আমি বড় একা
এই মরু প্রান্তরের মাঝে।
এক বুক বেধে বসে আছি
এক ফোঁটা বৃষ্টির আশায়।
তবুও, আর মেঘ করে না।

দাওনা, দু’ফোঁটা অশ্রু এই তপ্ত ভূমিতে-
যেখানে তৈরি হবে নদী,
কলকল করে বয়ে চলবে নিরবধি;
আবার ভাসাব আমার প্রেমের তরী
ভালোবাসার ¯্রােতে বেয়ে যাবো,
তোমার হৃদয়ের মোহনায়।
……………………….

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।