ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে ভবন সম্প্রসারণের কাজ উদ্বোধন

admin
September 24, 2018 9:24 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণের কাজের উদ্বোধন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টম্বর) বিকাল ৩টায় সময় স্কুল প্রাঙ্গণে এ উদ্বোধন, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদিক আ. হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়াম্যান কামরুজ্জামান লিপু, খলিষখালী ইউপি চেয়াম্যান মোজাফফর রহমান, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দিনসহ সাত জনকে বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র হিসেবে সংবর্ধনা দেয়া হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের একাডেমিক ভবন উর্দ্ধমূখী সম্প্রসারণের উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।