ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে আসাদুজ্জামান বাবুর গণসংযোগ

admin
September 24, 2018 10:56 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি সদরের লাবসা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সাফল্য অগ্রযাত্রার বার্তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাবু, মনিরুল ইসলামসহ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে- তা সম্ভব হয়েছে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের টাকায় পদ্মাসেতু হচ্ছে, প্রত্যন্ত এলাকায় বিদ্যুতায়ন হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনার জন্য সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।