ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পোকা দমনে আলোর ফাঁদ

admin
September 24, 2018 10:49 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় আলোর ফাঁদের মাধ্যমে পোকামাকড়ের উপস্থিতি সনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ১৫টি ব্লকে এই কার্যক্রম পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে আলোর ফাঁদে পোকামাকড়ের উপস্থিতি সনাক্তকরণ কার্যক্রম মনিটরিং করেন উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দীন, কৃষি সম্পসারণ অফিসার সওকাত ওসমান ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহাজাহান আলী। কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন কেশব কুমার, ফজর আলী, আব্দুল হাকিম, অরবিন্দ ম-ল প্রমুখ।
এসময় সখিপুর ব্লকে উপ-সহকারি কৃষি অফিসার জিএম আল মামুন, ইব্রাহীম খলিল উপস্থিত থেকে পোকামাকড় চিহ্নিত করে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পোকা সনাক্তকরণ মাঠে শত্রু পোকার উপস্থিতি না থাকায় কৃষকদের কীটনাশক ব্যবহার না করে চাষাবাদের জন্য পরামর্শ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।