তেঁতুলিয়া প্রতিনিধি: তালার তেঁতুলিয়া মোড়ল পাড়ার একটি বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে তালা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, খুলনা-পাইকগাছা সড়কের পাশে তেঁতুলিয়ায় বিলের ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে জমি মালিক আশপাশের লোকদের জানায়। পরে লোক মারফত খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়। উদ্ধার হওয়া লাশটির নাম পরিচয় না পাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
