ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের জয়

admin
September 24, 2018 8:58 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ: শ্যামনগরের কাশিমাড়ীর ঘোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উপজেলা রিপোর্টার্স ক্লাব ৩-২ গোলের ব্যবধানে সাতক্ষীরার ধুলিহর বিটিএন ইউনাইটেড ক্লাবকে হারিয়ে জয়লাভ করেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঘোলা জাগরণী যুবসংঘের আয়োজনে শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার সংযোগবর্তী খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত ঘোলা ফুটবল মাঠে সহ¯্রাধিক দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা পূর্ণ খেলাটি উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ইউপি সদস্য রাজগুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ও রোকন বুক ডিপোর সত্ত্বাধিকারী রোকন উদ্দিন বাবু, শ্যামনগর ফুটবল একাডেমির প্রশিক্ষক আকতার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, সহ-সভাপতি ওসমান গনী সোহাগ, ০৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জাগরণী যুবসংঘের সভাপতি জিয়াউর রহমান, যুবলীগ নেতা জাহিদুর রহমান জাহিদ প্রমুখ।
খেলায় নির্ধারিত সময়ে ৩-২ গোলের ব্যবধানে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব জয়লাভ করে।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের হয়ে গোল করেন উজ্জ্বল, রাকিব ও তরিকুল। খেলাটির ধারাভাষ্যে ছিলেন আব্দুস সালাম মন্টু। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন শেখ তৈয়বুর রহমান বাবলু, মিজানুর রহমান ও সোহাগ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।