ঘোনা প্রতিনিধি: নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সদর উপজেলার ঘোনায় পথসভা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকালে ভাড়ুখালী বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ঘোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি রহিল উদ্দীন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, মনিরুল হোসেন, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহবাজ, সদর উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের প্রমুখ।
সভায় নজরুল ইসলাম বলেন, “নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে। শেখ হাসিনা সরকার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। দেশে এখন আর মানুষ সারের জন্য মৃত্যুবরণ করে না, বিদ্যুতের জন্য হাহাকার করে না। শেখ হাসিনা সরকার প্রতিটি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়তে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন যাতে দেশের কোনো মানুষ নিরক্ষর না থাকে।
এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার আহবান জানান।
