ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির টেংরাখালীতে চাষী মাঠ দিবস

admin
September 23, 2018 10:26 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির টেংরাখালীতে চাষী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উইনরক ইন্টারন্যাশনাল ও টিএমএসএস এর সেফটি প্রজেক্ট’র আয়োজনে টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতনে শতাধিক চাষীর অংশগ্রহণে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সভাপতিত্ব করেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দীপ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। এইও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, টিএমএসএস স্টাফ এএফএফ ব্রজেন দাশ, তপন মহলদার, জোবায়ের হাসান ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেফটি প্রজেক্ট প্রতি শতকে চার কেজি গলদা ও চার কেজি সাদামাছ উৎপাদনের লক্ষ্যে টেংরাখালীতে কাজ করছে। মাঠ দিবসে জানানো হয়, চাষী রাম প্রসাদ রায় ২৫ শতক জমিতে ২৪ হাজার ৮ শ’ ৯০ টাকা খরচ করে আধা নিবিড় পদ্ধতিতে গলদা চাষ করে। এতে তার প্রথম দফায় ২৩ হাজার ৬৬৫ টাকা লাভ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।