ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

admin
September 22, 2018 11:06 pm
Link Copied!

শাহিন বিল্লাহ: সাতক্ষীরায় সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি সরকারিকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারি কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের সামনে তিন দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো- সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ হতে চাকরি সরকারিকরণ, চাকরি সরকারিকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান ও প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের নিকট বেসরকারি কর্মচারীদের সরকারিকরণের ক্ষমতা প্রদান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর মো. ফারুক হোসেন, অফিস সহকারি মোজাম্মেল হক, অফিস সহকারি শেখ আবু সালেক, জাহাঙ্গীর আলম, রাজিব দাস, উত্তম দাস, সাইফুল্লাহসহ আরো অনেকে। এছাড়া জেলার সকল সরকারি কলেজগুলোতে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।