ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

admin
September 22, 2018 9:42 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সাসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী সখিপুর ইউনিয়ন পরিষদে ডায়াবেটিস এবং চর্ম ও যৌন রোগের উপর এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে উপস্থিত থেকে রোগী দেখেন খুলনা গাজী মেডিকেল কলেজের ডা. শামীমা আক্তার (রিতা) ও ডা. এমএ কবির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাস’র সমৃদ্ধি কর্মসূচির ডা. মনোজ কুমার হালদার ও শামীমা খাতুন।
এ ব্যাপারে সাসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন বলেন, ডায়াবেটিস ও চর্ম রোগের সমস্যা আজকাল অনেকেরই। আমরা এ পর্যন্তÍ সখিপুরে ১৩টি স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যেমে দুই হাজার ৮৫ জনকে বিভিন্ন রোগের উপর স্বাস্থ্যসেবা প্রদান করেছি। চলতি বছর সাসের সহযোগিতায় সখিপুরে আরও চারটি বিষয়ের উপর (নাক-কান-গলা, বক্ষব্যাধি, নিউরোমেডিসিন ও চক্ষু) স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।