ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে কুইজ প্রতিযোগিতা

admin
September 22, 2018 11:04 pm
Link Copied!

মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ‘এসো সকল প্রাণের প্রতি শ্রদ্ধাশীল হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে
শ্যামনগরে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টম্বর) সকাল ১০টায় ডিয়ার্স বাংলাদেশ, সিডিও ও বারসিক এর সহযোগিতায় শ্যামনগরের গ্যারেজ বাজারে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঁচ জন করে ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য আকবর হোসেন পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ ডালিম কুমার ঘরামী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এম আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিও’র সভাপতি গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ওসমান গনি সোহাগ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম সাহেব আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।