ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

admin
September 22, 2018 9:49 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি ও জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাতে মণিরামপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ভোজগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর মুক্তা। এছাড়া অন্যরা হলেন, মফিজুর রহমান, ওসমান আলী, নুরুল হুদা, ওয়াজেদ আলী, বজলুর রহমান, আব্দুল মাজিদ, মাহাবুবুর রহমান, এনামুল হোসেন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান ও আকলিমা খাতুন। তাদের বাড়ি উপজেলার চালকিডাঙ্গা, হাসাডাঙ্গা, চালুয়াহাটি, আগরহাটি, হানুয়ার, স্বরনপুর, গোবিন্দপুর, হাজরাকাটি, ষোলখাদা ও দূর্গাপুর গ্রামে।
মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, গ্রেফতারকৃতরা নাশকতা মামলার আসামি। তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।