ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

admin
September 22, 2018 10:18 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রতনপুর বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি গণেশপুর গ্রামের শওকাত গাজীর ছেলে আব্দস সোবহান (৩৭), বতর্মান সভাপতি মেহেদী গ্রুপের কর্মী গণেশপুর গ্রামের ছবেদ আলীর ছেলে রুহুল আমিন (৪০), আব্দুল জব্বারের ছেলে আব্দুল মালেক (২৮), সোনা আলীর ছেলে হযরত আলী (২৭)। গুরুতর আহত আব্দুস সোবহান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর তিনজন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুুর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুস সোবহানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।