ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাকের স্মরণে শোক র‌্যালি

admin
September 22, 2018 11:32 pm
Link Copied!

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের প্রবীণ সাংবাদিক, আশাশুনি প্রেসক্লাবের উপদেষ্টা প্রয়াত মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র বসাকের স্মরণে শোক র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকালে বুধহাটায় আসক ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে আশাশুনি রিপোর্টার্স ক্লাব।
শোক র‌্যালিটি বুধহাটা বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আইয়ুব হোসেন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরদার, সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আছাফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুব্রত দাশ, শেখ বাদশা, এমএম নুর আলম, অর্থ সম্পাদক মইনুর ইসলাম, মাসুম বাবুল, শাহীন আলম, শেখ আছাদুজ্জামান মুকুল, মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন সভাপতি মহিউদ্দীন মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।