ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন স্থগিত

admin
September 21, 2018 2:30 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি (রেজিঃ নং- খুলনা-২০৯১) এর ২২ সেপ্টেম্বরের নির্বাচন সাময়িকভাবে স্থাগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওইপত্রে উল্লেখ করা হয়েছে, ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে বিভাগীয় শ্রম আদালত, খুলনায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-শ্রম৮০/২০১৮। মামলায় নির্বাচন পরিচালনা কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেয়া হবে না এই মর্মে সংশ্লিষ্ট আদালত কারণ দর্শনোর নোটিশ জারি করেছে। এমতাবস্থায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে আগামী ২২ সেপ্টেম্বরের নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।