ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্তমান সরকার দেশের ইতিহাসে সব চাইতে সফল রাজনৈতিক সরকার: বল্লীর নারায়নপুরে উঠান বৈঠকে এমপি রবি

admin
September 21, 2018 3:01 pm
Link Copied!

এম.আর মামুন, বল্লী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি জাতিকে উপহার দিয়েছেন স্বাধীন দেশ এবং তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশে^র দরবারে আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করেছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আজ স্বপ্নের পদ্মাসেতু দৃশ্যমান। বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। তাই আপনাদের উন্নয়ন ও দেশের শান্তির জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকার ৪০টির বেশি প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল¯্রােত ধারায় ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের অবকাঠামো উন্নয়নে রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ সকল সেক্টরে উন্নয়ন করেছেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের ইতিহাসে সব চাইতে সফল রাজনৈতিক সরকার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করছে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই অনেকের বিরোধিতার পরও পদ্মা সেতু নির্মাণের কার্যক্রম শুরুর পাশাপাশি বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব মিলিয়ে সর্বত্র এখন দৃশ্যমান উন্নয়নের ছড়াছড়ি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকা- ও সাফল্য নিয়ে উঠান বৈঠকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি একথা বলেছেন।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে সদরের বল্লী ইউনিয়নের নারায়নপুর বাজারের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা মো. শাহিদুল ইসলামের আয়োজনে ইউপি সদস্য ইরাদ আলীর সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œাা আরা, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু ও ফারুক আহম্মেদ প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।