ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিএনপি সমর্থিত ৩ ইউপি সদস্যের আ’লীগে যোগদান

admin
September 21, 2018 2:58 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় বিএনপি সমর্থিত তিন ইউপি সদস্য বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ঈদগাহ বাজারে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
যোগদানকারীরা হলেন, সখিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোকলেছুর রহমান, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হোসেন ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাফিজুর রহমান। এদিকে সখিপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ আওয়ামী লীগে যোগদান করেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।