ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খোরদোয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

admin
September 21, 2018 2:33 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার খোরদো বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিংয়ে শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যংকের ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মাহবুল আলম। ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যাবস্থাপক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, খোরদো পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংকের খুলনা জোনের ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আজগর আলী, মাহমুদুর রহমান মাজারুল ইসলাম, আমির হোসেন, মেম্বর রফিকুল ইসলাম মিলন, খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাই-স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়ার শাখার ম্যানেজার তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার আ. মজিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।