ঢাকাFriday , 21 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, কলাগাছির জয়

admin
September 21, 2018 4:02 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলাগাছি একাদশ জয় পেয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে আশাশুনির কাপসন্ডা ফুটবল একাদশ ও তালা উপজেলার কলাগাছি ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় কলাগাছি দল ২-০ গোলে কাপসন্ডা দল কে পরাজিত করে। খেলা পরিচলনা করেন নাসির উদ্দীন। সহকারী ছিলেন আলামিন ও বাবলু।
এর আগে খেলার উদ্বোধন করেন কাদাকাটি যুব মজলিসের সভাপতি মহসিন আলি বকুল ও মাস্টার রজব আলি সরদার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু হাসান বাবু ও এয়াকুব আলি বেগ, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি আব্দুস সোহাবান সরদার, নাজমুল হোসেন, সবুজ বেগ, নাজিমুদ্দীন সরদার, কচুয়া ও কাদাকাটি যুব মসলিজের সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।