ঢাকাThursday , 20 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুলিশের বাধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পণ্ড, আটক ৩

admin
September 20, 2018 8:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল। এ সময় তাদের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ চারদফা দাবিতে মিছিল বের করে জেলা নির্বাচন অফিসের দিকে যাওয়ার পথে পুলিশের বাধায় মিছিলটি প- হয়ে যায়।
এ সময় আটক করা হয়, জেলা বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাসদ নেতা অ্যাড. খগেনন্দ্রনাথ ঘোষ ও প্রশান্ত কুমার রায়কে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সংসদ ভেঙে সরকারের পদত্যাগ, নির্বাচনকালিন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ চারদফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই বিক্ষোভ মিছিল বের করে বলে দলীয় সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেসক্লাব থেকে বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ মিছিলটি বাঁধা দিয়ে প- করে দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ তাদের ব্যানারটিও ছিনিয়ে নিয়ে যায়। আটক করা হয় তাদের তিন নেতাকে। পরে পুলিশ প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রেসক্লাবের ভিতরে ঢুকে পড়ে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সরকার বিরোধী কর্মকা-ের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।