ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় সাংবাদিক ইয়ানুরের পিতার ইন্তেকাল

admin
September 19, 2018 12:21 am
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: শার্শা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক স্পন্দন পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইয়ানুর রহমানের পিতা আব্দুল মান্নান (৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার সময় তিনি শার্শার বুরুজবাগান গ্রামের নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার বাদজোহর শার্শার দক্ষিণ বুরুজ বাগান সিনিয়র মাদ্রাসা মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোরাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান নাসিম রেজা, বুরুজ বাগান সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ, হাজী খোদা বকস, সাবেক আনসার এডজুটেন্ট খলিলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, সাংবাদিক ইয়ানুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন শার্শা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এছাড়া বন্দর প্রেসক্লাব বেনাপোলের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সহ-সভাপতি আব্দুল বাশার, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, দপ্তর সম্পাদক শাহনেওয়াজ স্বপন, সদস্য সাহাবুদ্দিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।