কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুুল ওয়াদুদ। সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইফতেকার আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভা-সভাপতি ফয়সাল হোসেন, দপ্তর সম্পাদক মহাসিন আলী প্রমুখ।
সভায় আগামী ২২ সেপ্টেম্বর শনিবার কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালে শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা সভা সফল ও স্বার্থক করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
