চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে সৎসঙ্গ মিলন মন্দিরের সাইনবোর্ড ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, সোমবার (১৭ সেপ্টেম্বর) ঘুশুড়ী সৎসঙ্গ মিলন মন্দিরের সম্পত্তি আত্মসাত করার লক্ষ্যে মন্দির প্রাঙ্গণের নারিকেল গাছে লাগানো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি সংবলিত সাইনবোর্ডটি ভাঙচুর করে রাস্তায় ফেলে দেওয়া হয়।
ঘুশুড়ী গ্রামের শ্যামল মল্লিক ও তার স্ত্রী অনামিকা মল্লিক, তার শ্বাশুড়ি সুমতি চক্রবর্তী ছাড়াও অজ্ঞাতনামা ৪-৫ জন এ ঘটনা ঘটিয়েছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
জানা গেছে, মন্দির কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যরা প্রতিবাদ করতে গেলে অনামিকা মল্লিক দলবল নিয়ে তাদের উপর হামলা করে এবং তাদের নামে মিথ্যা মামলা করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে মন্দির কমিটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
