ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় ৩ ক্লিনিক মালিককে জরিমানা

admin
September 19, 2018 11:16 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুল্যায় ক্লিনিকের বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকার দায়ে মেডিকেল প্রাকটিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) আইনে তিন ক্লিনিক মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুল্যার মোড় এলাকায় এসব ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।
বিজ্ঞ আদালত ক্লিনিকের বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশনের মেয়াদ না থাকার অপরাধে মেডিকেল প্রাকটিস এবং বে-সরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) আইনের ১৯৮২ এর ৬,৭ ও ৮ ধারায় রয়েল ক্লিনিক ও সোনার বাংলা ক্লিনিক মালিককে ১০হাজার টাকা করে এবং মা সার্জিক্যাল ক্লিনিক মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।