ঢাকাWednesday , 19 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কদমতলায় শহীদ স ম আলাউদ্দীনের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin
September 19, 2018 10:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর কদমতলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ সম আলাউদ্দীনের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধব ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কদমতলা বাজারস্থ বৈকারী সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে কদমতলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিল্লুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সাংবাদিক শফিকুল ইসলাম, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, সেলিম হোসেন, সাংবাদিক খায়রুল ইসলাম, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর ইসলাম, বল্লী ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক শামীম আক্তার, আগরদাড়ি ইউনিয়ন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সভাপতি আক্তার হোসেন বয়াতী, আগরদাড়ি ইউপি সদস্য এরশাদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মেহেদী হাসান, ইকরামুল কবির, আব্দুল হাকিম, আশিকুর রহমান, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আগরদাড়ি ইউনিয়নের কবিরুল ইসলাম, মোমিন, রবিউল ইসলাম, আবুল কালাম, বাবলু, খায়রুল, বাবুল, আসাদুল, আসারুল, সোহেল, শফিকুল, নুর ইসলাম, শাহীনুর, মিঠু, শওকত, জাহিদ, রফিকুলসহ সকল পেশাজীবীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ স ম আলাউদ্দীন ছিলেন সাতক্ষীরার গর্ব। তিনি ছিলেন ভোমরাস্থল বন্দরের প্রতিষ্ঠাতা, আধুনিক সাতক্ষীরার রুপকার। তিনি পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় কিছু দুস্কৃতিকারীদের গুলিতে নিহত হন। এর বিচারিক কার্যক্রম এখনও চলমান। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। খুনিরা এখনও বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। সমাবেশে বক্তারা খুনিদের খুজে বের করে দ্রুত বিচার কার্যকর ও ফাঁসির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।