শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ইমাম-পুরোহিতদের সাথে সরকারের উন্নয়ন, সফলতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম আকবর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, যারা প্রকৃত ধার্মিক তারা কখনো ফ্যাসাদ সৃষ্টি করতে পারে না। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে তারা ইসলামের মানুষ না। আপনারা সমাজের শ্রেষ্ঠ মানুষ। আপনাদের কথা সমাজের মানুষ শোনে এবং মানে। আপনারা জঙ্গীবাদের বিরুদ্ধে প্রচার করেন। দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন।
সভায় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জিএম ওসমান গনি, নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল ওহাব, সহ-সভাপতি উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মুফতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, পুরোহিত সমিতির সভাপতি হরপ্রসাদ চ্যাটার্জি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য বাবলুর রহমান বাবলু, উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাকিম সবুজ প্রমুখ।
