সাকিবুল গাজী
কখনো ভাববো না প্রিয়া
এই পথ শূন্য হবে-
তব চরণ ধুলি না পেয়ে,
আপনা কামিনী-পুষ্প
বিরহে মাতাল শায়িত-
হেটে যাওয়া তোমার পথ চেয়ে।
ভোরের দোয়েল যখন
জানালার কাঁচে ঠোকরাবে,
আমি ভাববো- এই তুমি এলে;
অধরে ফুঁটে যদি তবে
রক্তিম গোলাপ-পাঁপড়ি,
সকল অভিমান মুছে ফেলে।
তারপর মিলন যাত্রায়
এক ঝাঁক প্রজাপতি,
কামিনী-পুষ্পে দলবেঁধে নেচে যাবে;
তখন মোদের শূন্যতা
ওগো প্রিয়া- একটু একটু করে,
ভালোবেসে দুটি মনে পূর্ণতা পাবে।
……………………………………………………..
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
