ঢাকাTuesday , 18 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

admin
September 18, 2018 10:53 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. ফারুক হোসেন। আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, তরুণ লীগ নেতা সন্দীপ ঘোষ, সাবেক পৌর কাউন্সিলর আদম আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হোসাইন টিটো, সাবেক আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।