ডেস্ক রিপোর্ট: “নৌকা মানেই দেশের উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে কোন মানুষ ক্ষুধার্ত থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী বছরের প্রথম দিনেই আমাদের সন্তানদের হাতে বিনামূল্যে বই পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। মা-বোনদের মাথা উঁচু করে বাঁচবার সুযোগ করে দিয়েছেন। নারীরা এখন বিচারপতি হচ্ছেন, সেনাবাহিনী ও শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। দেশের উন্নয়নে নৌকা মার্কার কোনো বিকল্প নেই। দেশ ও মানুষের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আরেকবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।” মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরে আওয়ামী লীগের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জহিরুল ইসলাম নান্টু, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, শেখ তহিদুর রহমান ডাবলু, যুব নেতা শেখ সফিউদ্দিন সফি, পৌরসভার ৪নং কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সাবেক কাউন্সিলর আসাদ আহম্মেদ অন্জু, মহিলা কাউন্সিলর অণিমা রাণী মন্ডল, বাদশা ফয়সাল জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা মাল ব্যবসাসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন প্রমুখ।
